২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে দম্পতি খুনের ঘটনায় গ্রেপ্তার ৪

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় সাবেক সেনা সদস্য সুরুজ মিয়া ও তার স্ত্রী হনুফা খুনের ঘটনায় একই পরিবারের চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2011, 06:27 PM

Updated : 24 Aug 2022, 04:49 PM

গাজীপুর, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের কাপাসিয়া উপজেলায় সাবেক সেনা সদস্য সুরুজ মিয়া ও তার স্ত্রী হনুফা খুনের ঘটনায় একই পরিবারের চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ থেকে মঙ্গলবার রাত ১১টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়। এরা হলেন রহমত আলী (৫৫), তার স্ত্রী আনোয়ারা বেগম (৪৫), ছেলে মো. মোস্তফা (২৩) ও মেয়ে রহিমা বেগম (২৫)। জমি নিয়ে বিরোধের জেরে ১৩ নভেম্বর প্রতিপক্ষের হামলায় কাপাসিয়ার সম্মানিয়া গ্রামে সুরুজ মিয়া ও হনুফা নিহত হন। কাপাসিয়া থানার ওসি জামাল উদ্দিন মীর জানান, প্রতিপক্ষের হামলায় ১৩ নভেম্বর বিকালে ঘটনাস্থলে নিহত হন অবসরপ্রাপ্ত সেনা সদস্য সুরুজ মিয়া (৪৫)। গুরুতর আহত তার স্ত্রী হনুফা বেগমের (৪০) মৃত্যু হয় পরদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপতালে। এ ব্যাপারে সুরুজ মিয়ার ভাই শাহজাহান আকন্দ বাদী হয়ে রহমত আলী ও আনোয়ারাসহ আটজনের বিরুদ্ধে কাপাসিয়া থানায় মামলা দায়ের করেন। সুরুজ মিয়া ৪৯ বেঙ্গল রেজিমেন্টের লেন্স কর্পোরাল হিসেবে ২০০৯ সালে অবসর গ্রহণ করেন। তাদের আট মাস বয়সী একটি মেয়ে রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩১৯ ঘ.