২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় নৈশকোচে ডাকাতি, আহত ২

গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের ঠুটিয়াপুকুর বাজার এলাকায় একটি নৈশকোচে ডাকাতি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2011, 03:06 PM

Updated : 24 Aug 2022, 04:49 PM

গাইবান্ধা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের ঠুটিয়াপুকুর বাজার এলাকায় একটি নৈশকোচে ডাকাতি হয়েছে। মঙ্গলবার গভীর রাতে এ ডাকাতির সময় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে দুই কোচযাত্রী আহত হয়েছেন। আহত পলাশবাড়ী উপজেলার গড়েয়া গ্রামের দুলাল মিয়া (৫৫) ও একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পলাশবাড়ী থানার ওসি মতিউরর রহমান জানান, রাত আড়াইটার দিকে রাস্তায় গাছ ফেলে ঢাকা থেকে গাইবান্ধাগামী একটি নৈশকোচ আটকে যাত্রীদের মোবাইল ফোন সেট, টাকা, স্বর্ণালংকারসহ মুল্যবান মালামাল লুট করে নেয়। পরে টহল পুলিশের একটি ভ্যান ঘটনাস্থলে গেলে ডাকাতরা পালিয়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১০০ ঘ.