২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় অজ্ঞাত শিশুর লাশ উদ্ধার

সাতক্ষীরার পাটকেলঘাটা থেকে অজ্ঞাত পরিচয় এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2011, 02:33 PM

Updated : 24 Aug 2022, 04:49 PM

সাতক্ষীরা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরার পাটকেলঘাটা থেকে অজ্ঞাত পরিচয় এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে পাটকেলঘাটা বাজারের পাশে একটি পুকুরে আনুমানিক ১০ বছরের ছেলেটির লাশটি পাওয়া যায়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয় বলে পুলিশ জানিয়েছে। পাটকেলঘাটা থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ূন কবির জানান, পুকুরে অজ্ঞাত লাশটি ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। শিশুটির গায়ের রং কালো। বয়স আনুমানিক ১০ বছর। তার পরনে ছিল লাল রঙের হাফহাতা জামা ও খয়েরী রঙের হাফপ্যান্ট। স্থানীয়দের বরাত দিয়ে তিনি আরো জানান, গত কয়েকদিন শিশুটি বাজারে বিভিন্ন দোকান থেকে রুটি, ভাত চেয়ে খেত। বাজারের পাশেই একটি খোলা জায়গায় সে রাতে ঘুমাতো। কথা বলতে পারত না। তার মুখ দিয়ে প্রায় সময়ই লালা পড়ত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০২৭ ঘ.