বরিশাল, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের বাকেরগঞ্জ উপজেলা থেকে হিযবুত তওহিদের দুই সদস্য সন্দেহে দুইজনকে আটক করেছে র্যাব।
মঙ্গলবার বিকালে এই অভিযানে আটক হন পটুয়াখালীর তুষখালী গ্রামের মো. সোহাগ (১৮) ও বল্লভপুর গ্রামের মো. নজরুল ইসলাম (৩১)।
র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তাদের কাছ থেকে দাজ্জাল নামের ৬টি বই, হিজবুত তওহিদের লক্ষ্য ও উদ্দেশ্য লেখা নিয়ে ১২টি বই, জেহাদ লেখা ৩টি বই, দাজ্জাল ভিডিও সিডি ৬টি, তওহীদ লেখা ৫টি পত্রিকা ও ৩৫টি লিফলেট উদ্ধার করা হয়েছে।
তাদের বিরুদ্ধে মামলা করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৪৮ ঘ.
bdnews24