টাঙ্গাইল, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত ও ১৬ জন আহত হয়েছেন।
মঙ্গলবার ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুল্লা এলাকায় এই সংঘর্ষে নিহত একজনের পরিচয় জানা গেছে।
নিহত বাস চালক শফিকুল ইসলাম (৩৫) টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ডুবাইল গ্রামের বাসিন্দা।
আহতদের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাইওয়ে পুলিশের গোড়াই থানার ওসি ছানোয়ার হোসেন জানান, কুড়িগ্রাম থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতমুখী একটি ট্রাকের সংঘর্ষ হলে বাসটিতে আগুন ধরে যায়।
ধাক্কার আঘাত ও অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলে চারজনের মৃত্যু হয়।
এলাকাবাসী, পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/১৮৩১ ঘ.
bdnews24