২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘর্ষে ৪ জনের মৃত্যু

সংঘর্ষের পর বাসে আগুন ধরে গেলে ঘটনাস্থলেই চার জনের মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2011, 04:06 AM

Updated : 24 Aug 2022, 04:49 PM

টাঙ্গাইল, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইলের মির্জাপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ১৬ জন। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুল্লা মনসুর এলাকায় ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। গোড়াই হাইওয়ে থানার ওসি সানোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কুড়িগ্রাম থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাসটি দুল্লা মনসুর এলাাকায় পৌঁছালে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পরপরই বাসে আগুন ধরে গেলে ঘটনাস্থলেই চার জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে কেবল বাস চালকের পরিচয় পাওয়া গেছে। তার নাম শফিকুল ইসলাম (৩৫)। বাড়ি টাঙ্গাইলের দেলদুয়ার থানার ডুবাইলে। আহত ১৬ জনকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে পাঠানো হয়েছে বলে ওসি সানোয়ার হোসেন জানান। এদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১০০৪ ঘ.