ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের বিভিন্ন আদালতে শীতকালীন অবকাশে দায়িত্ব পালনের জন্য বিচারক নিয়োগ করা হয়েছে।
আগামী ২ ডিসেম্বর শুরু হয়ে এ অবকাশ শেষ হচ্ছে ৩১ ডিসেম্বর।
ওই সময়ে বিভিন্ন জেলার মহানগর দায়রা জজ আদালত, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, বিশেষ জজ ও জননিরাপত্তা বিঘœকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের জরুরি দেওয়ানি ও ফৌজদারি মামলাগুলো নেওয়া এবং মামলা সংশ্লিষ্ট জরুরি বিষয়ে শুনানি ও নিষ্পত্তির জন্য এ বিচারক নিয়োগ দেওয়া হয়েছে বলে আইন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে সোমবার বলা হয়।
এতে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে মন্ত্রণালয় এ নিয়োগ দেয় সোমবার।
অবকাশকালীন বিচারকের দায়িত্ব পাওয়া বিচারকরা হলেন- রংপুর, কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার জন্য সাতক্ষীরার জেলা ও দায়রা জজ ওবায়দুস সোবহান; কক্সবাজার, রাঙ্গামাটি ও বান্দরবান জেলার জন্য ঢাকার মহানগর দায়রা জজ জহুরুল হক; ফরিদপুর, রাজবাড়ী ও মাগুরা জেলার জন্য মানিকগঞ্জের জেলা ও দায়রা জজ এ কে এম মোস্তফা দেওয়ান; শরিয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার জন্য নেত্রকোনার জেলা ও দায়রা জজ মীর্জা আয়ুব আলী; চট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলার জন্য টাঙ্গাইলের জেলা ও দায়রা জজ গোলাম মর্তুজা মজুমদার; নোয়াখালী, ফেনী ও লক্ষ¥ীপুর জেলার জন্য মাদারীপুরের জেলা ও দায়রা জজ বিমল চন্দ্র শিকদার ; নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ ও নরসিংদী জেলার জন্য গোপালগঞ্জের জেলা ও দায়রা জজ খোন্দকার কামালউজ্জামান; যশোহর, নড়াইল ও ঝিনাইদহ জেলার জন্য চট্টগ্রামের মহানগর দায়রা জজ এসএম মুজিবুর রহমান; ময়মনসিংহ, নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলার জন্য নোয়াখালীর জেলা ও দায়রা জজ আশরাফ হোসেন; টাঙ্গাইল, শেরপুর, জামালপুর ও সিরাজগঞ্জ জেলার জন্য ফেনীর জেলা ও দায়রা জজ একেএম আরিফুর রহমান; খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার জন্য ভোলার জেলা ও দায়রা জজ হাসান ইমাম; কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলার জন্য বরিশালের জেলা ও দায়রা জজ এ কে এম সলিমউল্লাহ; রাজশাহী, নাটোর, বগুড়া ও চাঁপাইনবাবগঞ্জ জেলার জন্য রাজশাহীর জেলা ও দায়রা জজ হোসেন শহীদ আহমেদ; জয়পুরহাট, নওগাঁ, গাইবান্ধা ও পাবনা জেলার জন্য সিরাজগঞ্জের জেলা ও দায়রা জজ আবদুস সালেক; ঢাকা, মানিকগঞ্জ ও গাজীপুর জেলার জন্য কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ এস এম আমিনুল ইসলাম; দিনাজপুর, নীলফামারী, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার জন্য দিনাজপুরের জেলা ও দায়রা জজ আবদুল মজিদ; কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলার জন্য সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবুল বাশার মুন্সী; সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার জন্য ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শহিদুল্লাহ বকাউল; বরিশাল, ভোলা ও ঝালকাঠি জেলার জন্য পিরোজপুরের জেলা ও দায়রা জজ এম ডি নুর মোহাম্মদ মোড়ল এবং পটুয়াখালী, বরগুনা ও পিরোজপুর জেলার জন্য ঢাকা মহানগর দায়রা আদালতের অতিরিক্ত দায়রা জজ এএইচএম হাবিবুর রহমান ভূঁঞা।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, দায়িত্ব পাওয়া বিচারকদের অবকাশকালীন সময়ে ফৌজদারি কার্যবিধির ৪৩৫ ধারার অধীন পুনর্বিবেচনার দরখাস্ত ছাড়া সব ফৌজদারি দরখাস্ত ও মামলা নেওয়া এবং নিষ্পত্তির পাশাপাশি সংশ্লিষ্ট জেলাগুলোর সদর দপ্তরে আসন নিয়ে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী কাজ করার ক্ষমতা দেওয়া হয়েছে।
একইসঙ্গে তাদের ওই সময়ে ‘সিভিল কোর্ট অ্যাক্ট’ অনুযায়ী সংশ্লিষ্ট জেলা সদরে আসন নিয়ে জরুরি দেওয়ানি মামলা গ্রহণ, মামলা সংশ্লিষ্ট জরুরি বিষয়ে শুনানি ও নিষ্পত্তির ক্ষমতাও দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/২২০১ ঘ.
bdnews24