২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় কমিউনিটি রেডিও’র পরীক্ষামূলক সম্প্রচার

বগুড়ায় কমিউনিটি রেডিও ‘মুক্তি’র পরীক্ষামূলক সম্প্রচার চলছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2011, 12:21 PM

Updated : 24 Aug 2022, 04:48 PM

বগুড়া, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ায় কমিউনিটি রেডিও ‘মুক্তি’র পরীক্ষামূলক সম্প্রচার চলছে। গত ৩১ অক্টোবর এই সম্প্রচার শুরু হয়। আগামী ১৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে পুর্ণাঙ্গ স¤প্রচার শুরু হবে বলে জানান রেডিও মুক্তির নির্বাহী পরিচালক মির্জা মতিউল আলম। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ৯৯.২ মেগাহার্টসে এফএম ব্যান্ডে প্রতিদিন সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এবং মাঝখানে দুইঘণ্টা বিরতি দিয়ে বিকাল ৩টা থেকে ৫ টা পর্যন্ত এই রেডিওর স¤প্রচার চলছে। বগুড়া শহরের শেরপুর রোডে সূত্রাপুর ‘আলম মঞ্জিলে’ প্রাথমিকভাবে ১৫ জন কর্মী নিয়ে রেডিওর কাজ চালানো হচ্ছে। সম্প্রচার কেন্দ্র থেকে ১৭ বর্গকিলোমিটার এলাকাজুড়ে শ্রোতারা এই রেডিওর অনুষ্ঠান শুনতে পাবে। বিশেষ করে সুবিধাবঞ্চিত বগুড়া, সিরাজগঞ্জ ও জামালপুরের চরাঞ্চলের মানুষ এর রেডিওর অনুষ্ঠানের আওতায় থাকবে। মতিউল আরো জানান, কৃষি, বয়স্ক ও শিশু শিক্ষা, জেন্ডার ইস্যু, প্রাথমিক স্বাস্থ্য, পরিবেশ ও আবহাওয়া, সমাজকল্যাণ, বর্তমান বাজার দর, কৃষিজাত পণ্যের খবর, গ্রামীণ এবং এলাকা ভিত্তিক উন্নয়ন, শিশুর যতœ, মাতৃ স্বাস্থ্যসেবা, পরিবার পরিকল্পনা, বাংলাদেশ বেতারের জাতীয় সংবাদ, স্থানীয় জনগোষ্ঠীর আয় বৃদ্ধির বিষয়গুলো সংবাদে প্রাধান্য পাবে। থাকবে বিনোদনও। বগুড়ার বেসরকারি সংস্থা ল্যান্ডলেস ডিসট্রেসড রিহেবিলিটেশন অর্গানাইজেশন (এলডিআরও) ২০১০ সালের ২২ এপ্রিল রেডিও মুক্তি’র স¤প্রচারের জন্য তথ্যমন্ত্রণালয়ের অনুমতি পান। এলডিআরও’র প্রেসিডেন্ট মো. আক্তারুজ্জামান জানান, আগামী ১৬ ডিসেম্বর আনুষ্ঠানিক স¤প্রচারকে সামনে রেখে গরীবদের মধ্যে ১০ হাজার রেডিও বিনামূল্যে দেওয়া হবে। সারাদেশে ১৪টি কমিউনিটি রেডিও স¤প্রচারের অনুমতি দেয় তথ্য মন্ত্রণালয়। এরমধ্যে উত্তরাঞ্চলে এলাকাগুলো হলো নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, চিলমারী, রাজশাহী ও বগুড়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮০০ ঘ.