২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিন যাত্রী নিহত ও পাঁচজন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2011, 07:09 AM

Updated : 24 Aug 2022, 04:49 PM

সিরাজগঞ্জ, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিন যাত্রী নিহত ও পাঁচজন আহত হয়েছেন। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি নুরুন্নবী জানান, রোববার রাত ১টার দিকে রায়গঞ্জ উপজেলার ঘুড়কা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- লালমনিহাট জেলার পাটগ্রামের ইতি খাতুন (১১), লালমনিহাট সদরের সবুজ (২৫) ও নীলফামারীর ধোপাকান্দির শফিকুল ইসলাম (২৮)। ওসি বলেন, ঢাকা থেকে বগুড়াগামী বসুন্ধরা পরিববহনের একটি বাস ঘুড়কা বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। তিনি জানান, হতাহতরা সবাই বাসের যাত্রী। আহতদের সিরাজগঞ্জ ও বগুড়ার বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/জেকে/১৩০৬ ঘ.