২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দু'দিনেও শিশুটির খোঁজ মেলেনি

দু'দিনেও মুন্সীগঞ্জের তৃতীয় শ্রেণীর এক ছাত্রীর সন্ধান পাওয়া যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2011, 04:56 PM

Updated : 24 Aug 2022, 04:48 PM

মুন্সীগঞ্জ, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দু'দিনেও মুন্সীগঞ্জের তৃতীয় শ্রেণীর এক ছাত্রীর সন্ধান পাওয়া যায়নি। শনিবার সকালে স্কুলে গিয়ে আর বাড়ি ফেরেনি জেলা শহরের পাঁচঘরিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওই ছাত্রী। রোববার রাতে এ ব্যাপারে মুন্সীগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। মেয়েটির বাবা মো. হারুন চৌধুরী জানিয়েছেন, দু'দিন ধরে সম্ভাব্য সব জায়গায় খুঁজেও তার মেয়ের খোঁজ পাননি। সদর থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, শিশুটি বিদ্যালয়ে যথাসময়ে গিয়ে ক্লাসও করেছে। কিন্তু ছুটির পর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছে না। সংবাদটি বেতারে দেশের সব জায়গায় পাঠানো হয়েছে বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৪৯ ঘ.