২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় ফেন্সিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

সাতক্ষীরার দেবহাটা উপজেলার বহেরা গ্রাম থেকে ৩৭০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2011, 04:24 PM

Updated : 24 Aug 2022, 04:48 PM

সাতক্ষীরা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরার দেবহাটা উপজেলার বহেরা গ্রাম থেকে ৩৭০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। আটককৃতরা হলেন, বহেরা গ্রামের আমিন ওরফে টিপু সরদার (৪৫) ও আশাশুনি উপজেলার গোদারা গ্রামের আবু সাঈদ সরদার (৪৮)। খুলনা র‌্যাব-৬ এর লে. কমান্ডার মো. নূর-ই-আলম জানান, ক্রেতা সেজে র‌্যাবের একটি দল বহেরা গ্রামের স্বপন মিয়ার বাড়িতে যায়। তারা ফেন্সিডিল ক্রয়ের কথা জানালে মাদক ব্যবসায়ী টিপু সরদার ও আবু সাঈদ সরদার স্বপনের ঘরের পিছন থেকে কয়ক বোতল ফেন্সিডিল এনে দেয় র‌্যাব সদস্যদের। এ সময় আগে থেকে বাইরে অবস্থান নেওয়া র‌্যাব সদস্যরা বাড়িটি ঘিরে তল্লাশি করে ৩৭০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। পরে টিপু ও সাঈদকে আটক করে ফেন্সিডিলসহ দেবহাটা থানায় সোপর্দ করেছে। দেবহাটা থারার ওসি শাহজাহান আলী খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ব্যাপারে র‌্যাব-৬ এর উপ-সহকারী পরিচালক (ডিএডি) গোলাম আহম্মাদ বাদী হয়ে দেবহাটা থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২২১ ঘ.