নারায়ণগঞ্জ, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ শহরের ফলপট্টি রেলওয়ে কলোনীতে রোববার আগুনে গুদামসহ পাঁচটি ঘর পুড়ে গেছে।
এতে কেউ হতাহত হয়নি বলে দমকল বাহিনী জানিয়েছে।
নারায়ণগঞ্জ দমকল বাহিনীর উপ-পরিচালক আহসানুল কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোর ৪টার দিকে ফলপট্টি রেলওয়ে কলোনির একটি টিনশেড ঘরে আগুনের সূত্রপাত হয়।
এরপর আগুন পাশের তিনটি কার্টনের গুদামসহ পাঁচটি ঘরে ছড়িয়ে পড়ে।
শহরের মণ্ডলপাড়া দমকল বাহিনীর তিনটি ইউনিট একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
মশার কয়েল বা সিগারেটের আগুন থেকে আগুনের সূত্রপাত ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে, বলেন এই কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/২১৪৪ ঘ.
bdnews24