২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জার্মানিতে চারটি জাহাজ পাঠাবে ওয়েস্টার্ন মেরিন

চারটি নতুন জাহাজ নির্মাণে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের সঙ্গে চুক্তি করেছে জামার্নির হামবুর্গের নেদারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান 'এমকে শিপিং'।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2011, 01:58 PM

Updated : 24 Aug 2022, 04:48 PM

চট্টগ্রাম, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চারটি নতুন জাহাজ নির্মাণে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের সঙ্গে চুক্তি করেছে জামার্নির হামবুর্গের নেদারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান 'এমকে শিপিং'। রোববার ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ১০ নভেম্বর ওই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী এমকে শিপিংয়ের জন্য চারটি জাহাজ নির্মাণ করবে ওয়েস্টার্ন মেরিন। প্রতিটি জাহাজের মূল্য পড়বে প্রায় ৮০ লাখ ইউরো। ২০১৩ সালের মার্চ মাসের মধ্যে জাহাজগুলো হস্তান্তর করা হবে। গত নয় মাসে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড আরেক জার্মাান প্রতিষ্ঠান গ্রোনা শিপিংয়ের জন্য ছয়টি জাহাজ তৈরি করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এএল/১৯৫৩ ঘ.