২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে এক পরিবারের ৩ জন খুন

জামালপুর শহরে স্বামী-স্ত্রীসহ এক পরিবারের তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2011, 12:16 PM

Updated : 24 Aug 2022, 04:48 PM

জামালপুর, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামালপুর শহরে স্বামী-স্ত্রীসহ এক পরিবারের তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে শহরের চালাপাড়া এলাকায় নিজেদের ঘরে ফেরদৌস হাসান, তার তৃতীয় স্ত্রী বন্যা খাতুন ও চার বছরের ছেলে প্রণয়ের লাশ পাওয়া যায়। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ একজনকে আটক করেছে। জামালপুরের পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) আব্দুর রাজ্জাক জানান, ফেরদৌস স্ত্রী ও সন্তান নিয়ে ওই বাসায় থাকতেন। শনিবার রাতে কোনো এক সময় দুর্বৃত্তরা ফেরদৌসকে জবাই করে, স্ত্রী ও ছেলেকে শ্বাসরোধ করে হত্যা করেছে। পারিবারিক দ্বন্দ্বের জেরে এই হত্যাকা- হতে পারে বলে ধারণা করা হচ্ছে, বলেন এসপি। তিনি আরো বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে ফেরদৌসের প্রথম স্ত্রীর ছেলে নিপুনকে পুলিশ আটক করেছে। পুলিশের ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপরাধ) এসএম মাহফুজুল হক নুরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/১৮১৩ ঘ.