২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুর-শরীয়তপুর রুটে একটি ফেরি বিকল

যন্ত্রাংশ ভেঙে যাওয়ায় চাঁদপুর-শরীয়তপুর রুটের একটি ফেরি বিকল হয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2011, 05:10 PM

Updated : 24 Aug 2022, 04:47 PM

চাঁদপুর, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যন্ত্রাংশ ভেঙে যাওয়ায় চাঁদপুর-শরীয়তপুর রুটের একটি ফেরি বিকল হয়ে গেছে। শুক্রবার রাত ১০টায় 'করবী' নামের ফেরিটি শরীয়তপুর থেকে চাঁদপুর পৌঁছে বিকল হয়ে যায়। বর্তমান 'কেতকি' নামের অপর ফেরিটি চালু রয়েছে বলে বলে বিআইডব্লিউটিসি কর্মকর্তারা জানান। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) চাঁদপুর হরিণা ফেরিঘাটের ব্যবস্থাপক মো. আবু আলম হাওলাদার জানান, যানবাহন নামানোর সময় 'করবী'র র‌্যামের প্লেট ভেঙে গেছে। প্লেটটি মেরামতের চেষ্টা চলছে। রাত সাড়ে ১০টায় আবু আলম জানান, চাঁদপুর-শরীয়তপুর রুটে দু'টি ফেরি 'কেতকি' ও 'করবী' চলাচল করে। 'কেতকি' এখন শরীয়তপুর ফেরিঘাটে রয়েছে। ফেরিটি অচল থাকায় চাঁদপুর ঘাটে বেশকিছু যানবাহন আটকা পড়েছে বলে জানান আবু আলম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩০৬ ঘ.