২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2011, 01:56 PM

Updated : 24 Aug 2022, 04:46 PM

বরিশাল, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের বাবুগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে এ ঘটনায় মারা যায় কালিকাপুর গ্রামের ফজলুল হকের ছেলে রনি (৩)। বাবুগঞ্জ থানার ওসি জিয়াউল আহসান বলেন, বাসার বৈদ্যুতিক সকেটে আঙুল ঢুকিয়ে দিলে বিদ্যুৎস্পৃৃষ্ট হয় রনি। বাবুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন। ওসি আরো জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহ হস্তান্তর করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/১৯৫৬ ঘ.