২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উদীচীর অনুষ্ঠানে হামলা: মামলা দায়ের

বানিয়াচং উপজেলায় উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে হামলার ঘটনায় মামলা হয়েছে হবিগঞ্জের একটি আদালতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2011, 10:20 AM

Updated : 24 Aug 2022, 04:45 PM

হবিগঞ্জ, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বানিয়াচং উপজেলায় উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে হামলার ঘটনায় মামলা হয়েছে হবিগঞ্জের একটি আদালতে। রোববার বিচার বিভাগীয় হাকিম মাহমুদুর রহমানের আদালতে মামলাটি দায়ের করেন উদীচী বানিয়াচং উপজেলা শাখা সভাপতি এমদাদুল হোসেন খান। মামলায় ২৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরো ৩০/৪০ জনকে আসামি করা হয়েছে। এরমধ্যে কয়েকজন হলেন আজিজুর রহমান, আল আমিন, মোত্তাকিন মিয়া, ছাহাব উল্লাহ, মোস্তফা মিয়া, ছালাই মিয়া, মখলিছ উর রহমান, আব্দুল বাছিত আজাদ, আব্দুল ওয়াদুদ ও আইয়ূব বিন সিদ্দিক। মামলায় বলা হয়, গত ৮ নভেম্বর বিকালে বানিয়াচং শহীদ মিনার প্রাঙ্গণে উদীচীর অনুষ্ঠান চলাকালে আসামিদের সন্ত্রাসী হামলায় সংগঠনের কয়েকজন নেতাকর্মী আহত হন। ওই সময় লুটপাটের ঘটনাও ঘটে। বানিয়াচংয়ে উদীচীর ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ৮ নভেম্বর আয়োজিত অনুষ্ঠানে কয়েকটি ইসলামী দলের কর্মীরা হামলা চালায়। এতে উদীচী বানিয়াচং শাখার সাধারণ সম্পাদক আব্দুল হক মামুনসহ আটজন আহত হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৬১৬ ঘ.