২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে উদ্ধার কঙ্কালের পরিচয় মিলেছে

গাজীপুর কৃষি ডিপ্লোমা কলেজ (এটিআই) চত্বরের ডোবা থেকে উদ্ধার হওয়া কঙ্কালের পরিচয় পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2011, 03:41 PM

Updated : 24 Aug 2022, 04:44 PM

গাজীপুর, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর কৃষি ডিপ্লোমা কলেজ (এটিআই) চত্বরের ডোবা থেকে উদ্ধার হওয়া কঙ্কালের পরিচয় পাওয়া গেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় পাওয়া এই কঙ্কাল হচ্ছে গাজীপুর সদরের চতর নয়াপাড়া এলাকার প্রয়াত আলতাফ হোসেনের মেয়ে মুক্তার (১৯)। শুক্রবার গাজীপুর সদর হাসপাতাল মর্গে গিয়ে মুখের উঁচু দাঁত, উদ্ধার করা সালোয়ার ও ওড়ানা দেখে মা বাহাতুন্নেছা মেয়ের কঙ্কাল সনাক্ত করেন। বাহাতুন্নেছা জানান, মুক্তা স্থানীয় একটি কারখানায় চাকরি করতেন। ১৫-১৬ দিন আগে কারখানার ছুটির পর বাড়ি থেকে তার এক বান্ধবীর সঙ্গে বের হয়ে আর বাসায় ফেরেননি। জয়দেবপুর থানার উপ-পরিদর্শক মো. রফিকুল ইসলাম জানান, কৃষি ডিপ্লোমা কলেজ চত্বরের ডোবায় কঙ্কালটি দেখে বৃহস্পতিবার দুপুরে এলাকাবাসী পুলিশে খবর দেয়। লাশের পাশে পড়ে থাকা একটি জর্জেট ওড়না ও একটি নেভি ব্লু রংয়ের সালোয়ার উদ্ধার করা হয়। বেশ কিছুদিন আগে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে, বলেন তিনি। তিনি নিজে (এসআই রফিকুল ইসলাম) বাদী হয়ে শুক্রবার একটি হত্যা মামলা করেছেন বলেও জানান। বিকালে হাসপাতাল থেকে কঙ্কাল পাওয়ার পর দাফন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৩৯ ঘ.