২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-মাওয়া সড়কে যানজট, যাত্রীদের দুর্ভোগ

ঢাকা-মাওয়া সড়কে দীর্ঘ যানজটে ঈদ শেষে ঢাকামুখী মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2011, 03:23 PM

Updated : 24 Aug 2022, 04:44 PM

মুন্সীগঞ্জ, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-মাওয়া সড়কে দীর্ঘ যানজটে ঈদ শেষে ঢাকামুখী মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে। ধলেশ্বরী-২ সেতুর টোল আদায়ে অব্যবস্থাপনার কারণে সেতু থেকে পাঁচ কিলোমিটার দীর্ঘ এই যানজট সৃষ্টি হয় বলে পুলিশ জানিয়েছে। যানজটে আটকা পড়া সাংবাদিক মাসুদ খান রাত ৮টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকার দিকে একমুখী গাড়ির সারি এখন শ্রীনগরের হাসাড়া ছাড়িয়ে গেছে। মহাসড়কের দু'পাশই এখন ঢাকামুখী গাড়ি। ছাদসহ পরিপূর্ণ শতশত গাড়ির যাত্রীরা দুর্ভোগে পড়েছে। সিরাজদিখান থানার ওসি মো. মাহবুবুর রহমান জানান, টোল আদায়ের লোকজন কম থাকা এবং ঢাকামুখী গাড়ির চাপ বৃদ্ধি পাওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে, বলেন তিনি। শ্রীনগর থানর ওসি মিজানুর রহমান বলেন, টোল ছাড়াই গাড়ি ব্রিজ পার করার নির্দেশ দেওয়া হয়েছে। যানজট অব্যাহত রয়েছে। পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১১৯ ঘ.