২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুপ্রিম কোর্টের ওয়েবসাইট স্বাভাবিক

সকাল থেকে আক্রান্ত অবস্থায় থাকা বাংলাদেশ সুপ্রিম কোর্টের ওয়েবসাইট স্বাভাবিক অবস্থায় ফিরেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2011, 02:36 PM

Updated : 24 Aug 2022, 04:44 PM

ঢাকা, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সকাল থেকে আক্রান্ত অবস্থায় থাকা বাংলাদেশ সুপ্রিম কোর্টের ওয়েবসাইট স্বাভাবিক অবস্থায় ফিরেছে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে সুপ্রিম কোর্টের ওয়েব ঠিকানায় (http://www.supremecourt.gov.bd/) গিয়ে স্বাভাবিক তথ্য পাওয়া যায়। সুপ্রিম কোর্টের তথ্যপ্রযুক্তি দলের প্রধান কুদ্দুস জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সাইটটি আমরা ঠিক করেছি।" সুপ্রিম কোর্টের নিবন্ধক এ কে এম শামসুল ইসলামও ওয়েবসাইট স্বাভাবিক অবস্থার ফিরে আসার কথা জানান। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে সুপ্রিম কোর্টের ওয়েব ঠিকানায় গিয়ে স্বাভাবিক তথ্য পাওয়া যায়নি। বরং সাইটটি হ্যাক করা হয়েছে- এমন দাবি সম্বলিত বার্তা দেখা যায়। সাইটে লেখা দেখা যায়: । হ্যাকাররা বাংলাদেশি বলে সাইটটিতে দাবি করা হয়। সেসময় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে গিয়ে দেখা যায়, সেখানে '3xp1r3 Cyber Army' লেখা উঠছে। তবে মাঝে মাঝে আবার এই তথ্যটি চলে যাচ্ছে। সেখানে ইংরেজিতে লেখা ওঠে, "কিছু হ্যাকার বাংলাদেশি সাইট হ্যাক করতে এবং সব তথ্য মুছে ফেলতে চেষ্টা করছে। চিন্তা করো না, কোনো তথ্যই মুছে ফেলা যায়নি। (Some other hacker are trying to hack Bangladeshi sites!! and delete all the data !!Dont worry none of data is deleted!)" চলতি বছরের সেপ্টেম্বরে বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের ওয়েবসাইট আক্রান্ত হয়েছিল। হ্যাকাররা বাংলাদেশি বলে সেসময়ও ওই সাইটে বার্র্তায় দাবি করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/পিডি/২০৩২ ঘ.