২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

না'গঞ্জে অর্ধশতাধিক দোকান পুড়ে গেছে

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা বাজারে আগুনে পাঁচটি মার্কেটের অর্ধশতাধিক দোকান পুড়ে গেছে। এ সময় ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে একঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2011, 12:37 PM

Updated : 24 Aug 2022, 04:44 PM

নারায়ণগঞ্জ, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা বাজারে আগুনে পাঁচটি মার্কেটের অর্ধশতাধিক দোকান পুড়ে গেছে। এ সময় ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে একঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। শুক্রবার দুপুর আড়াইটার দিকে এ অগ্নিকা- হয় বলে পুলিশ জানিয়েছে। শহরের ম-লপাড়া ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের ৫টি গাড়িসহ দমকলকর্মীরা আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয় বলে নারায়ণগঞ্জ দমকল বাহিনীর কর্মকর্তারা জানান। ফতুল্লা মডেল থানার ওসি আবদুল মতিন জানান, বাজারে শাহীন চৌধুরীর মালিকানাধীন মার্কেটের একটি দোকান থেকে আগুনের সুত্রপাত হয়। পরে তা পাশের জাকির, পনির, সোহেল ও জামাল চৌধুরী মার্কেটে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় বেলা ৩টা থেকে ৪টা পর্যন্ত ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে যান চলাচল বন্ধ ছিল বলেও মতিন জানান। ক্ষতিগ্রস্ত দোকান মালিক জাকির হোসেন, রয়েল চৌধুরী ও জামাল চৌধুরী জানান, ঈদের ছুটির কারণে তাদের বেশিরভাগ দোকান বন্ধ ছিল। এ কারণে মালামাল সরিয়ে নেওয়া সম্ভব হয়নি। আগুনে দুই কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে বলে তারা দাবি করেন । নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস কর্মকর্তা আহসানুল কবির জানান, তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৮৩৪ ঘ.