২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে জমি নিয়ে বিরোধে কলেজ ছাত্র খুন

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে এক কলেজ ছাত্র খুন হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2011, 03:38 PM

Updated : 24 Aug 2022, 04:44 PM

নারায়ণগঞ্জ, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে এক কলেজ ছাত্র খুন হয়েছে। বুধবার রাত সাড়ে ১০টায় নারায়ণগঞ্জ উপজেলার জামপুর ইউনিয়নের মূসারচর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। নিহত মফিজুল ইসলাম (১৮) নাজিম উদ্দিন ভূঁইয়া ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। সোনারগাঁও থানার ওসি মো. ইউনূস আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মফিজুলের বাবা শহীদুল্লাহর সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিলো তাদের প্রতিবেশী ডা. জাহিদের। এর জের ধরে বুধবার রাত সাড়ে ১০টার দিকে তাদের মধ্যে ঝগড়া শুরু হলে এক পর্যায়ে ডা. জাহিদ ছুরি দিয়ে মফিজুলের পেটে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মফিজুল মারা যায় বলে পুলিশ কর্মকর্তা জানান। ইউনূস জানান, লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/২১৩৪ ঘ.