২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেঁজুতি আত্মহত্যা মামলার আসামি গ্রেপ্তার

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার স্কুলছাত্রী সেঁজুতি আক্তার কমলা আত্মহত্যার মামলার এক আসামিকে পুলিশ গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2011, 03:26 PM

Updated : 24 Aug 2022, 04:44 PM

বরিশাল, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের বাকেরগঞ্জ উপজেলার স্কুলছাত্রী সেঁজুতি আক্তার কমলা আত্মহত্যার মামলার এক আসামিকে পুলিশ গ্রেপ্তার করেছে। বুধবার চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকা থেকে বাকেরগঞ্জ ও চট্টগ্রাম পুলিশ যৌথ অভিযানে ফারুক মৃধাকে গ্রেপ্তার করে। তাকে চট্টগ্রাম থেকে বাকেরগঞ্জ নিয়ে আসা হচ্ছে বলে জানান বাকেরগঞ্জ থানার ওসি শওকত আনোয়ার। সেঁজুতি বাকেরগঞ্জের রঘুনাথপুর গ্রামের সৌদি আরব প্রবাসী ছাদেক মৃধার মেয়ে। সে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার চৈতা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী ছিল। ১৫ অক্টোবর সন্ধ্যায় চাচাত ভাই নয়ন কৌশলে সেঁজুতিকে ঘর থেকে পাশের বাগানে ডেকে নেয়। পরে একই গ্রামের নাসির আকন, শামীম আকন, মো. সবুজ মিয়া, মো. রাজিব ও সাইফুল প্যাদাসহ ছয়জন তাকে ধর্ষণ করে। এ ঘটনায় থানায় মামলা করতে গেলেও দু'দিন পর (১৭ অক্টোবর) পুলিশ ধর্ষণের মামলা না নিয়ে অপহরণ চেষ্টার একটি মামলা নথিভুক্ত করে। আসামিরা সেঁজুতির মাকে এবং তার অপর দুই মেয়েকে বিভিন্ন হুমকি দিলে তিনি (মা) অভিযোগ তুলে নেওয়ার সিদ্ধান্ত নেন। এতে রাগে ও ক্ষোভে সেঁজুতি আত্মহত্যা করে। সেঁজুতিকে আত্মহত্যায় প্ররোচণা দেওয়ার অভিযোগে ২৩ অক্টোবর বাকেরগঞ্জ থানায় মামলা দায়ের করেন তার মা হাফিজা বেগম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/২১২৫ ঘ.