২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাংগাইলের মুক্তিযোদ্ধা কাইয়ুম আর নেই

টাংগাইল শহরের বাসিন্দা মুক্তিযোদ্ধা আবদুল কাইয়ুম খান মঙ্গলবার বিকালে মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2011, 02:50 PM

Updated : 24 Aug 2022, 04:44 PM

ঢাকা, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-টাংগাইল শহরের বাসিন্দা মুক্তিযোদ্ধা আবদুল কাইয়ুম খান মঙ্গলবার বিকালে মারা গেছেন। টাংগাইল সদর হাসপাতালে তার মত্যু হয় বলে স্বজনরা জানিয়েছেন। তার বয়স হয়েছিল ৬৫ বছর। আবদুল কাইয়ুম খান দৈনিক সমকালের সিনিয়র রিপোর্টার কিসমত খোন্দকারের ভগ্নিপতি। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার সকালে শহরের আকুরটাকুর পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে তাকে জেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হয়। সেখানে জানাজা শেষে টাংগাইল কেন্দ্রীয় কবরস্থানে মুক্তিযোদ্ধাদের জন্য নির্ধারিত জায়গায় রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। তিনি জানান, মঙ্গলবার বিকালে হঠাৎ অসুস্থবোধ করলে টাংগাইল সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ পর তার মৃত্যু হয়। মৃত্যুর সংবাদ শুনে মুক্তিযুদ্ধে তার সহযোদ্ধারাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা তার টাংগাইলের আকুরটাকুর পাড়ার বাসভবনে ছুটে যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ডিডি/২০৪৬ ঘ.