নরসিংদী, নবেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর মনোহরদীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে ভগ্নিপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকালে ক্ষিধিরপুর ইউনিয়নের রামপুর গ্রামে মেয়েটি (১৩) ধর্ষণের শিকার হয় বলে পুলিশ জানিয়েছে।
মনোহরদী থানার ওসি সাইদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার সকালে মেয়েটি একই গ্রামে তার ভগ্নিপতি শাহীনের (২২) বাড়ি বেড়াতে আসে। বিকালে শাহীন বেড়াতে যাওয়ার কথা বলে তাকে নদীর পাড়ে নিয়ে ধর্ষণ করে।
এসময় মেয়েটির চিৎকার শুনে আশপাশের লোকজন এসে উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ঘটনায় শাহীনকে আসামি করে কিশোরীর বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।
রাতেই পুলিশ শাহীনকে গ্রেপ্তার করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮১৪ ঘ.
bdnews24