২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন মার্কিন রাষ্ট্রদূত ঢাকা আসছেন ১৯ নভেম্বর

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হয়ে আগামী ১৯ নভেম্বর ঢাকা আসছেন ড্যান ডব্লিউ মোজেনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2011, 10:22 AM

Updated : 24 Aug 2022, 04:44 PM

ঢাকা, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হয়ে আগামী ১৯ নভেম্বর ঢাকা আসছেন ড্যান ডব্লিউ মোজেনা। সোমবার ওয়াশিংটনে এই নতুন দায়িত্বের জন্য শপথ নেন এই মার্কিন কূটনীতিক। তিনি জেমস এফ মরিয়ার্টির স্থলাভিষিক্ত হচ্ছেন। গত জুনে দায়িত্বের মেয়াদ শেষে দেশে ফিরে যান মরিয়ার্টি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ড্যান মোজেনা ১৯ তারিখ ঢাকায় আসলেও নতুন দায়িত্বে যোগ দেবেন ২৫ নভেম্বর থেকে।" যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বলা হয়েছে, ৭ নভেম্বর ড্যান মোজেনাকে শপথ পড়ান ডেপুটি সেক্রেটারি বিল বার্নস। দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্টেন্ট সেক্রেটারি রবার্ট ব্লেক ও অ্যান স্টকও এই শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ড্যান মোজেনাকে বাংলাদেশে পাঠানোর প্রস্তাবটি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিষয়ক সিনেট কমিটিতে উপস্থাপন করা হয় গত ২১ সেপ্টেম্বর। ১৮ অক্টোবর তার নিয়োগ চূড়ান্ত হয়। অবশ্য বাংলাদেশ অপরিচিত নয় নতুন এই মার্কিন রাষ্ট্রদূতের কাছে। এর আগে ১৯৯৮ থেকে ২০০১ পর্যন্ত ঢাকা দূতাবাসে কাজ করেছেন মোজেনা। এরপর তাকে রাষ্ট্রদূত করে অ্যাঙ্গোলায় পাঠায় যুক্তরাষ্ট্র সরকার। যুক্তরাষ্ট্রের আইওয়ার জন্ম নেওয়া মোজেনার কৈশর কেটেছে এক খামার বাড়িতে। তার স্ত্রী গ্রেস একসময় স্কুলে শিক্ষিকতা করতেন। বতর্মানে প্রাথমিক শিক্ষা ও স্বাস্থ্যসেবার বিস্তার নিয়ে কাজ করছেন তিনি। তাদের মেয়ে অ্যানি ও ছেলে মার্ক বিশ্ববিদ্যালয়ের শিক্ষাপর্ব শেষ করে স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/কিউএইচ/জেকে/১৬১৭ ঘ.