২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে গাড়ির সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১

শেরপুর শহরের একটি ফিলিং স্টেশনে গ্যাস ভরার সময় একটি হিউম্যান হলারের সিলিন্ডার বিস্ফোরণে এক জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরো দুজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2011, 05:34 AM

Updated : 24 Aug 2022, 04:44 PM

শেরপুর, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরপুর শহরের একটি ফিলিং স্টেশনে গ্যাস ভরার সময় একটি হিউম্যান হলারের সিলিন্ডার বিস্ফোরণে এক জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরো দুজন। মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে শহরের নবীনগর এলাকার তাজ ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। ইস্পাতের সিট দিয়ে তৈরি সিলিন্ডারটি ত্র"টিপূর্ণ ছিলো বলে জানিয়েছে পুলিশ। নিহত মো. লুৎফর রহমান বাবুল সেনাবাহিনীর এক জন অবসরপ্রাপ্ত সার্জেন্ট। প্রত্যক্ষদর্শীরা জানায়, বাবুল অপর একটি হিউম্যান হলারের মালিক। সিলিন্ডার বিস্ফোরণের সময় পাশেই দাঁড়িয়ে ছিলেন তিনি এবং আহত দুজন। আহত দুজনের মধ্যে নবীনগর এলাকার বাসিন্দা মশিউর রহমান সাজুকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যজন স্থানীয় একটি ক্লিনিক থেকে প্রাথমিক চিকিৎসা নেন। শেরপুর সদর থানার ওসি মো. খায়রুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ত্র"টিপূর্ণ ওই গ্যাস সিলিন্ডারটিতে গ্যাস ভরার সময় তা প্রচণ্ড শব্দে বিস্ফোরিত হলে সিলিন্ডারের আঘাতে হলারটি ছিন্নভিন্ন হয়ে যায়। সেই সঙ্গে সিলিন্ডারের অংশের আঘাতে ওই ফিলিং স্টেশনের টিন দিয়ে নির্মিত একটি অংশবিশেষ উড়ে গেছে। তিনি আরো জানান, বিস্ফোরিত সিলিন্ডারের একটি অংশ ফিলিং স্টেশনের ১৫০ গজ দূরে একটি বাসায় গিয়ে পড়লে ওই বাসার টিনের বারান্দা ক্ষতিগ্রস্ত হয়। পুলিশ ওই ক্ষতিগ্রস্ত গাড়িটি আটক করে থানায় নিয়ে গেছে। নিহত বাবুল ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার যোগানিয়া গ্রামের মৃত তালেব হোসেন কমলের ছেলে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১১২৮ ঘ.