২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে দুর্ঘটনায় নিহত ২

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় মঙ্গলবার রাতে এক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2011, 04:59 AM

Updated : 24 Aug 2022, 04:44 PM

কিশোরগঞ্জ, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় মঙ্গলবার রাতে এক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে। নিহতরা হলেন- জেলা শহরের বিন্নগাও এলাকার রবিন (১৭) এবং হোসেনপুর উপজেলার গোলপুকুর পাড় এলাকার রাজু (১৮)। কিশোরগঞ্জ-হোসেনপুর সড়কের রামপুর এলাকায় একটি মটর সাইকেল খাদে পড়ে গেলে আরোহী রাজু ও রবিন নিহত হন বলে পুলিশ জানায়। হোসেনপুর থানার ওসি এ কে এম মাহবুবুল হক সাংবাদিকদের বলেন, হোসেনপুর থেকে কিশোরগঞ্জে আসার পথে রাত ১১টার দিকে দুর্ঘটনায় পড়েন রাজু ও রবিন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। লাশ দুটি ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে আনা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১০৩০ ঘ.