চাঁদপুর, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি নিহত হয়েছেন।
মঙ্গলবার বিকালে হাজীগঞ্জ রেল স্টেশনে এ দুর্ঘটনায় নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর বলে রেল কর্তপক্ষ জানিয়েছে।
হাজীগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার আবুল কাশেম সাংবাদিকদের জানান, বিকাল ৪টায় চট্টগ্রাম থেকে আসা 'সাগরিকা এক্সপ্রেস' স্টেশন অতিক্রমের সময় ওই ব্যক্তি কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে নিয়ে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮২২ ঘ.
bdnews24