চট্টগ্রাম, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বন্দর নগরীর পতেঙ্গা থানা এলাকার নাজির পাড়া এলাকা থেকে র্যাব সদস্যরা দুটি এলজি উদ্ধার করেছে।
সোমবার প্রথম প্রহরে এসব অস্ত্র উদ্ধার করলেও কাউকে গ্রেপ্তার করা যায়নি।
র্যাব-৭ এর স্টাফ অফিসার এএসপি নুরুল হুদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নাজির পাড়া এলাকার আনসার আলীর বাড়ির পুকুর পাড়ে একটি গাছের নিচ থেকে দুটি এলজি উদ্ধার করা হয়।
তিনি জানান, ওই এলাকায় সন্ত্রাসীরা অবস্থান করছে সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। তবে র্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
এদিকে র্যাবের অন্য একটি দল রোববার রাত ৮টার দিকে কক্সবাজার জেলার উখিয়া উপজেলার উখিয়াপালং বাজার থেকে ৩৫০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৮১৫ ঘ.
bdnews24