২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেহ বস্তায়, মাথা ২০ গজ দূরে ম্যানহোলে

রাজধানীর সবুজবাগে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার মাথাবিহীন দেহটি কমলাপুরে সড়কের পাশে একটি বস্তায় ভরা ছিলো, মাথাটি পাওয়া যায় ২০ গজ দূরে ম্যানহোলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2011, 12:07 PM

Updated : 24 Aug 2022, 04:43 PM

ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর সবুজবাগে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার মাথাবিহীন দেহটি কমলাপুরে সড়কের পাশে একটি বস্তায় ভরা ছিলো, মাথাটি পাওয়া যায় ২০ গজ দূরে ম্যানহোলে। ঈদের দিন সোমবার সকালে লাশটি পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছেন। নিহতের পরিচয় পাওয়া যায়নি। বয়স আনুমানিক ২৩ বছর। সবুজবাগ থানার উপপরিদর্শক দীপক কুমার পাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল সাড়ে ১১টার দিকে কমলাপুর ফুট ওভার ব্রিজের দক্ষিণ দিক মাথাবিহীন দেহটি বস্তাবন্দি অবস্থায় পাওয়া যায়। এরপর আশপাশে খুঁজে ২০ গজ দূরে একটি ম্যানহোলের ভেতরে মাথাটি পাওয়া যায়। পুলিশ জানিয়েছে, ওই তরুণীর হাত ও পা বাঁধা ছিলো। সালোয়ার-কামিজ পরা ওই তরুণীর পায়ে আলতা দেওয়া ছিলো। পুলিশ কর্মকর্তা দীপক বলেন, সোমবার ভোরে এই তরুণীকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছি। স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। ময়না তদন্তের জন্য এটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/১৮০৬ ঘ.