২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরের গৃহবধূর লাশ উদ্ধার

মাদারীপুরের রাজৈর উপজেলা থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2011, 11:52 AM

Updated : 24 Aug 2022, 04:43 PM

মাদারীপুর, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের রাজৈর উপজেলা থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে আমগ্রাম এলাকায় শ্বশুরবাড়িতে জেসমিন বেগমের (২২) ঝুলন্ত লাশ পাওয়া যায়। ঘটনার পর থেকে জেসমিনের স্বামী আলী আকবর পলাতক রয়েছেন বলে পুলিশ জানিয়েছে। জেসমিনের চাচা আবু বকর বলেন, সকাল ১১টার দিকে আমগ্রামে মেয়ের বাড়ি গিয়ে জেসমিনের বাবা মৃত্যুর খবর শোনেন। রাজৈর থানার উপ-পরিদর্শক কামাল হোসেন জানান, পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে। ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছেন। তিনি আরো বলেন, নিহতের গলায় ও গলার ডানপাশে আঘাতের চিহ্ন দেখা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জেসমিনকে হত্যা করে লাশ ঘরে ঝুলিয়ে রাখা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭৫১ ঘ.