২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় শ্রমিকের লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় এক পোশাক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2011, 11:28 AM

Updated : 24 Aug 2022, 04:43 PM

সাভার, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার সাভারের আশুলিয়ায় এক পোশাক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ভোরে পলাশবাড়ীর একটি ঘরে শামীম হোসেনের (১৭) ঝুলন্ত লাশ পাওয়া যায়। শামীম গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার লালচামার এলাকার সিরাজুল ইসলামের ছেলে। আশুলিয়ার নরসিংহপুরে একটি পোশাক কারখানার অপারেটর ছিলেন তিনি। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোরে পলাশবাড়ীর ওয়াহিদের ভাড়া বাড়ি থেকে শামীমের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তবে এটি হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত করেননি ওই পুলিশ কর্মকর্তা। তিনি জানান, ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আশুলিয়া থানায় নিহতের মামা পোশাক শ্রমিক বাবুল মিয়া একটি অপমৃত্যুর মামলা করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/১৭২৬ ঘ.