২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গরু কিনেছেন তৈমুর

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন থেকে শেষ মুহূর্তে সরে দাঁড়িয়ে আলোচিত মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার এবার ঈদে কোরবানি দিতে ৮২ হাজার টাকায় একটি গরু কিনেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2011, 03:34 PM

Updated : 24 Aug 2022, 04:43 PM

নারায়ণগঞ্জ, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন থেকে শেষ মুহূর্তে সরে দাঁড়িয়ে আলোচিত মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার এবার ঈদে কোরবানি দিতে ৮২ হাজার টাকায় একটি গরু কিনেছেন। সোমবার ঈদুল আজহার দিনে এই গরুটি কোরবানি দেওয়া হবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন তৈমুরের ভাই মাকসুদুল আলম খন্দকার খোরশেদ। গত ৩০ অক্টোবর অনুষ্ঠিত নারায়ণগঞ্জের নির্বাচনে বিএনপির সমর্থনে প্রার্থী হয়েছিলেন তৈমুর। তবে শেষ মুহূর্তে দলীয় সিদ্ধান্তে সরে দাঁড়ান তিনি। এরপর তৈমুর বলেছিলেন, "নেত্রীর নির্দেশে আমি নিজেকে কোরবান দিয়েছি।" তৈমুর ফতুল্লার হাট থেকে গরু কিনেছেন বলে তার ভাই জানান। নারায়ণগঞ্জের নতুন মেয়র সেলিনা হায়াৎ আইভী পারিবারিক রেওয়াজ অনুযায়ী কোনো পশু কোরবানি দিচ্ছেন না। আইভীর ভাই আলী আহমদ রেজা উজ্জ্বল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের বাবা আওয়ামী লীগ নেতা আলী আহাম্মেদ চুনকাও কোরবানি দিতেন না। নারায়ণগঞ্জের নির্বাচনে পরাজিত অন্য মেয়র প্রার্থী শামীম ওসমান বরাবরের মতোই গরু কোরবানি দিচ্ছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/২১২১ ঘ.