২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গরুর গুতোয় মৃত্যু

ঈদুল আজহার আগের দিন কোরবানির পশুর গুতোয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2011, 01:40 PM

Updated : 24 Aug 2022, 04:43 PM

ঢাকা, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদুল আজহার আগের দিন কোরবানির পশুর গুতোয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত মজনু মোল্লা (৬০) ঢাকা সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মী। রোববার সকালে পুরান ঢাকার সিদ্দিক বাজার এলাকায় গরুর আক্রমণের শিকার হন তিনি। বংশাল থানার ওসি জমির উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ৮টার দিকে সিদ্দিক বাজার এলাকার এক ব্যক্তির কোরবানির জন্য কেনা একটি গরু দড়ি ছিড়ে পালিয়ে যাওয়ার সময় রাস্তার পাশে দাঁড়ানো মজনুকে গুতো মেরে ফেলে দেয়। গুরুতর আহত মজনুকে সঙ্গে সঙ্গে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বেলা সাড়ে ১২টার দিকে সেখানেই তার মৃত্যু হয় বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/১৯৩৬ ঘ.