সাভার, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের তুরাগ নদী থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকাল ১১টায় আমিনবাজারের কাউন্দিয়ায় লাশটি (৪০) পাওয়া যায়। তার গায়ে পাঞ্জাবি ও গলায় একটি তজবি ছিলো বলে পুলিশ জানিয়েছে।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, লাশটি নদীতে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। ৪/৫ দিন আগে লোকটিকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান এসআই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮০০ ঘ.
bdnews24