২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে জাল নোটসহ দুজন গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর খুলশীর ওয়াসার মোড় এলাকা থেকে শনিবার ভোররাতে ৩১ হাজার টাকার জাল নোটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2011, 02:04 PM

Updated : 24 Aug 2022, 04:43 PM

চট্টগ্রাম, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীর খুলশীর ওয়াসার মোড় এলাকা থেকে শনিবার ভোররাতে ৩১ হাজার টাকার জাল নোটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- রফিকুল ইসলাম (৩৮) ও মো. ফোরকান (৩০)। রফিকের বাড়ি ঝালকাঠি। ফোরকান চট্টগ্রামের আনোয়ারা থানাধীন হাইলদর এলাকার বাসিন্দা। তাদের কাছ থেকে ২৯টি এক হাজার টাকার নোট, একটি ৫০০ টাকার , পাঁচটি ১০০ টাকার ও দুইটি ৫০ টাকার জাল নোটসহ মোট ৩১ হাজার টাকা উদ্ধার করা হয়। এসব টাকা পশুর হাটে ব্যবহারের জন্য তারা চট্টগ্রাম আসে বলে পুলিশ জানায়। খুলশী থানার উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এসব তথ্য জানান। তিনি বলেন, "প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দুজনই জাল নোট তৈরি চক্রের সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে।" এ ব্যাপারে খুলশী থানায় একটি মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/এমসি/পিডি/২০০৩ ঘ.