বরিশাল, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল নগরীতে মোটরসাইকেল চাপায় এক কারারক্ষী নিহত হয়েছেন।
নিহত রুহুল আমিন (৩৫) বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার বাড়ৈখালী গ্রামের বাসিন্দা। তিনি নগরীর কাউনিয়া মনসা বাড়ী সড়কে একটি ভাড়া বাসায় থাকতেন।
শনিবার দুপুর সাড়ে ১২টায় কাউনিয়া পিছনের স্কুল মোড়ে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
মহানগরীর কাউনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হেমায়েল কবির জানান, রুহুল আমিন বরিশাল কেন্দ্রীয় কারাগার থেকে কাজ শেষে বাসায় ফিরছিলেন। পথে একটি মোটরসাইকেল তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এলাকাবাসী বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তার মৃত্যু হয়েছে বলে জানান।
মোটর সাইকেলচালক শামীমকে আটক করা হয়েছে। ময়নাতদন্তেকর জন্য লাশ শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বরিশাল কেন্দ্রীয় কারাগারের জেলার আবু সায়েম জানান, এ ঘটনায় মামলা দায়ের করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৯৩১ ঘ.
bdnews24