২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পানি কম, চাঁদপুর-শরীয়তপুর রুটে ফেরি বন্ধ

মেঘনা নদীর নাব্য সঙ্কটের কারণে চাঁদপুর-শরীয়তপুর রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2011, 03:46 PM

Updated : 24 Aug 2022, 04:42 PM

চাঁদপুর, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেঘনা নদীর নাব্য সঙ্কটের কারণে চাঁদপুর-শরীয়তপুর রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে। বিআইডব্লিউটিসি চাঁদপুর হরিনা ফেরিঘাটের ব্যবস্থাপক আবু আলম হাওলাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টায় ফেরি পারাপার বন্ধ হয়ে গেছে। পারাপার বন্ধ হওয়ায় হরিনা ফেরিঘাটে ৪০টি ট্রাক এবং শরীয়তপুর ফেরিঘাটে ২০টিরও বেশি আটকা পড়েছে বলে জানান তিনি। ঠিকমতো ড্রেজিং না হওয়াকে এ সমস্যার জন্য দায়ী করে আবু আলম বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আবু আলম জানান, দক্ষ পাইলট (দিক নির্দেশনাকারী) না থাকায় বিকল্প নতুন রুট চাঁদপুরের ঈশানবালা এলাকা দিয়ে ফেরি চলাচল সম্ভবপর হচ্ছে না। তিনি বলেন, "কাল (শুক্রবার) বিআইডব্লিউটিসি'র দক্ষ পাইলট এখানে আসার কথা রয়েছে। তারা যদি একবার বিকল্প নতুন রুটে ফেরি চালানোর বিষয়টি প্রশিক্ষণ দেন তাহলে হয়তো পুনরায় চাঁদপুর-শরীয়তপুর রুটে ফেরি চলাচল করা সম্ভব হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইপি/এমআই/২১৪০ ঘ.