২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে ট্রাকের ধাক্কায় ৩ শ্রমিকের মৃত্যু

যশোরের অভয়নগরে ট্রাকের ধাক্কায় নসিমনের তিন আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ছয় জন। তারা সবাই আকিজ জুট মিলের শ্রমিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2011, 08:23 AM

Updated : 24 Aug 2022, 04:42 PM

যশোর, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোরের অভয়নগরে ট্রাকের ধাক্কায় নসিমনের তিন আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ছয় জন। তারা সবাই আকিজ জুট মিলের শ্রমিক। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চেঙ্গুটিয়া বাজারে এ ঘটনা ঘটে। অভয়নগর থানার ওসি আহসান হাবিব জানান, ট্রাকের ধাক্কায় নসিমনের আরোহীদর মধ্যে উলুবটতলা এলাকার রুবি (২২), শিউলি (২৮) ও রিপন (২৫) মারা গেছেন। এদের মধ্যে ঘটনাস্থলে রিপনের মৃত্যু হয়। বাকি দু'জন খুলনা ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। একই হাসপাতালে আহতদেরও চিকিৎসা চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৪২১ ঘ.