২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ৩০ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার নাউলা গ্রামে অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2011, 03:02 AM

Updated : 24 Aug 2022, 04:42 PM

গাজীপুর, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের কালিয়াকৈর উপজেলার নাউলা গ্রামে অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন, দ্বীন ইসলাম (৫৪) ও তার স্ত্রী নাসিমা আক্তার (৩৮)। গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক দেওয়ান মো. জিল্লুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে নাউলা গ্রামে গ্রেপ্তারকৃতদের বাড়িতে অভিযান চালায় র‌্যাব ও গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সেখান থেকে ৩০কেজি গাঁজা ও গাঁজা বিক্রির ২ হাজার ৫১০ টাকাসহ তাদের গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে কালিয়াকৈর থানায় একটি নিয়মিত মামলা হয়েছে। মামলার অপর আসামি কুমিল্লার চৌদ্দগ্রাম থানার কাদেরপুর মিয়ার বাজার এলাকার মো. জলিল (৪২), তিনি পলাতক রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/০৮৫৫ ঘ.