মৌলভীবাজার, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা থেকে এক ব্যবসায়ীকে অপহরণ করে তিন লাখেরও বেশি টাকা নিয়ে গেছে দুবর্ৃৃত্তরা।
মঙ্গলবার সকালে শ্রীমঙ্গল শহর থেকে তাকে অপহরণ করা হয়। সন্ধ্যা ৭টার দিকে সিলেটের জাফলং থেকে তাকে অচেতন উদ্ধার করা হয়।
তাকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অপহরণের শিকার প্রসেঞ্জিত রায় বিষু একটি বেসরকারি কোম্পানির শ্রীমঙ্গল উপজেলা পরিবেশক।
প্রসেঞ্জিত রায় বিষু সাংবাদিকদের জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে প্রাইম ব্যাংক শ্রীমঙ্গল শাখা থেকে তিন লাখ আট হাজার টাকা তুলে পাশের ডাচ বাংলা ব্যাংকের বুথে যান। সেখান থেকে আরো ২৫ হাজার টাকা তোলেন।
এপপর রিকশায় উঠে চৌমুহনীর দিকে যাওয়ার সময় এক অপরিচিত ব্যক্তি সঙ্গে নেওয়ার অনুরোধ করলে তাকেও ওঠান।
পথে ওই লোকের সঙ্গে আরো চারজন তাকে রুমাল শুঁকিয়ে অচেতন করে ফেলে। তখন তিনি বুঝতে পারছিলেন তাকে একটি মাইক্রোবাসে ওঠানো হচ্ছিল। এরপর আর কিছু মনে নেই।
শ্রীমঙ্গল থানার ওসি মো. আব্দুল্লাহ জানান, অপহৃত ব্যবসায়ীর পরিবারের কাছ থেকে অভিযোগ পেয়ে রাতে সিলেটের বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯১২ ঘ.
bdnews24