কুমিল্লা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সড়ক সংস্কার কাজের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে প্রায় ৪০ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
এতে কুমিল্লা সেনানিবাস থেকে দাউদকান্দি পর্যন্ত মহাসড়কে শত শত যানবাহন আটকা পড়ে আছে। ফলে খাবার ও পানি সংকটের কারণে আটকে থাকা যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছেছে।
মহাসড়ক পুলিশের সহকারী উপ-পরিদর্শক রফিকুল ইসলাম জানান, বুধবার রাত থেকে মহাসড়কের মাধাইয়া অংশে রাস্তার কার্পেটিংয়ের কাজ চলছে। এ কারণে যান চলাচল একমুখী করা হয়েছে।
তবে গাড়ি চলাচল স্বাভাবিক করতে মহাসড়ক পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এএল/১৩৫৫ ঘ.
bdnews24