২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ইয়াবাসহ দুই জন গ্রেপ্তার

নগরীর কোতোয়ালি থানাধীন আইসফ্যাক্টরি রোড এবং কোরবানীগঞ্জ এলাকায় পৃথক অভিযানে ৫৫১টি ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2011, 02:25 PM

Updated : 24 Aug 2022, 04:41 PM

চট্টগ্রাম, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর কোতোয়ালি থানাধীন আইসফ্যাক্টরি রোড এবং কোরবানীগঞ্জ এলাকায় পৃথক অভিযানে ৫৫১টি ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তারা হলেন- মোহাম্মদ ইউসুফ (৩৫) ও মো. ইউসুফ (৪২)। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার রাত সাড়ে ১০টায় আইস ফ্যাক্টরি রোডে একটি ফার্নিচার দোকানের সামনে থেকে ৫০০ ইয়াবা ট্যাবলেটসহ মোহাম্মদ ইউসুফকে আকক করা হয়। পরে রাত পৌনে ১২টার দিকে কোরবানীগঞ্জের বলুয়ার দীঘির পূর্বপাড় থেকে ৫১টি ট্যাবলেটসহ আটক করা হয় মো. ইউসুফকে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/২০২৩ ঘ.