চট্টগ্রাম, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রায় এক বছর শূন্য থাকার পর চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার বিকালে চট্টগ্রাম বাণিজ্য কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আলী এই বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন।
রোববার শিক্ষা মন্ত্রণালয় তাকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়।
এতদিন বোর্ডের সচিব মো. নুরুল হুদা চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব পালন করে আসছিলেন।
নতুন চেয়ারম্যান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সোমবার বিকালে দায়িত্ব গ্রহণ করেছি। নিয়োগের আদেশ রোববার বিকালে হাতে পাওয়ায় সেদিন দায়িত্ব গ্রহণ করা সম্ভব হয়নি।"
২০১০ সালের ৩০ নভেম্বর সাবেক চেয়ারম্যান আবু জাফর অবসরে যাওয়ার যান। তখন থেকে এ দায়িত্ব পালন করছিলেন বোর্ড সচিব মো. নুরুল হুদা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/সিএম/এএইচ/ডিডি/২২৪৯ ঘ.
bdnews24