২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে নয় ডাকাত গ্রেপ্তার

গাজীপুরে ছিনতাই ও ডাকাতির সঙ্গে জড়িত সন্দেহে আটক নয় যুবককে খুনের মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2011, 12:02 PM

Updated : 24 Aug 2022, 04:40 PM

গাজীপুর, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে ছিনতাই ও ডাকাতির সঙ্গে জড়িত সন্দেহে আটক নয় যুবককে খুনের মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। ২৮ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত গাজীপুর ও কিশোরগঞ্জের বিাভন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। আটককৃতরা হলেন- মাসুদ (২৫) রাজিব (২০), শফিকুল ইসলাম পারভেজ (২২), রাজীব (২২), আলী (১৮), কাইয়ুম (১৮), এনামুল (১৮) আলী (২৭) ও শিশু (১৮)। জয়দেবপুর থানার হোতাপাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ মো. আজহারুল ইসলাম জানান, ১৮ ফেব্র"য়ারি রাত ৮টার দিকে মোটরসাইকেল করে বাড়ি ফেরার পথে ভাওয়াল জাতীয় উদ্যানের ৪ নম্বর গেটের সামনে কয়েকজন ছিনতাইকারী মিলন নামে এক ব্যবসায়ীর পথরোধ করে। পরে তারা ছুরিকাঘাত করে তার মোটর সাইকেলটি নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় জয়দেবপুর থানায় একটি মামলা হয়। তিনি জানান, গোপন খবরের ভিত্তিতে ২৮ অক্টোবর রাতে জয়দেবপুর এলাকা থেকে রাজীবকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য মতে কিশোরগঞ্জ ও গাজীপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। আজহারুল জানান, কিশোরগঞ্জের হোসেনপুর এলাকা থেকে মাসুদকে, গাজীপুরের কাপাসিয়া উপজেলার তরগাঁও এলাকা থেকে রাজিব ও শফিকুলকে এবং গাজীপুর সদর উপজেলার বোর্ডবাজার এলাকা থেকে আলীকে ও অন্যদের একই উপজেলার গজারিয়াপাড়া এলাকা থেকে শনিবার রাতে আটক করা হয়। অভিযানের সময় শফিকুলের কাছ থেকে ১টি মোটর সাইকেল উদ্ধার করা হয়। পরে তাদেরকে মিলন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা মিলন হত্যাকাণ্ডে জড়িত থাকার স্বীকার করেছে। তারা বিভিন্ন সময় ভাওয়াল জাতীয় উদ্যান এলাকায় ছিনতাই ও ডাকাতি করে লুটের মালামাল পাশের জেলায় নিয়ে বিক্রি করে দেওয়ার কথাও স্বীকার করেছে বলে পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এএল/১৭৫১ ঘ.