২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর ফাঁসি

সিরাজগঞ্জে গৃহবধূকে হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ দিয়েছে সিরাজড়ঞ্জের একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2011, 12:01 PM

Updated : 24 Aug 2022, 04:40 PM

সিরাজগঞ্জ,অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জে গৃহবধূকে হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ দিয়েছে সিরাজড়ঞ্জের একটি আদালত। এছাড়া শাশুড়ি, দেবর ও ননদকে তিন বছর করে সশ্রম কারাদ- দেওয়া হয়। রোববার সিরাজগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিশেষ ট্রাইবুন্যালের বিচারক আকবর আলী মৃধা এ রায় দেন। ওই সময় আসামিরা আদালতে উপস্থিতিত ছিলেন। মৃত্যুদ-প্রাপ্ত আব্দুল লতিফ তাড়াশ উপজেলার বটগাড়ী গ্রামের মহির উদ্দিনের ছেলে। সাজাপ্রাপ্ত অপর তিনজন হলেন আব্দুল লতিফের ভাই হাবিবুর রহমান, মা হামিদা বেগম ও বোন শেফালী খাতুন। মামলার নথি থেকে জানা যায়, মনোহরপুর গ্রামের মহসিনের মেয়ে মাসুদা খাতুনের সঙ্গে ১০ বছর আগে বটগাড়ী গ্রামের আব্দুল লতিফের বিয়ে হয়। বিয়ের পর থেকে লতিফ ও তার পরিবারের সদস্যরা যৌতুকের দাবিতে মাসুদাকে নানাভাবে নির্যাতন করত। ২০০৭ সালের ১৫ নভেম্বর আব্দুল লতিফ, হামিদা বেগম, হাবিবুর রহমান ও শেফালী খাতুন মিলে মাসুদাকে পিটিয়ে ও গলাটিপে হত্যা করে গোলাঘরে ঝুলিয়ে রাখে। এ ঘটনায় নিহতের বাবা মহসিন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। আসামি পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট হায়দার আলী ও জাহাঙ্গীর আলম। রাষ্ট্রপক্ষে ছিলেন পিপি আব্দুল হামিদ লাভলু, এপিপি আনোয়ার পারভেজ লিমন ও কায়সার আহমেদ লিটন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/১৭৫২ ঘ.