বাগেরহাট, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের মংলা থেকে দশ লিটার দেশি মদসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।
মংলা থানার ওসি নিখিল চন্দ্র মন্ডল বলেন, শনিবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মংলা পৌরসভার মাদ্রাসা রোড থেকে মদসহ উপজেলার কাইনমারী গ্রামের বিদ্যুৎ ঢালী (২৫) এবং উত্তর হলদিবুনিয়া গ্রামের হিটলার মন্ডলকে (২৭) আটক করা হয়।
ওসি আরো জানান, মংলা থানার সহকারী উপ-পরিদর্শক আব্দুল গফফার বাদি হয়ে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন।
রোববার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/১৪০২ ঘ.
bdnews24