২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ী থেকে অপহৃত দু'ব্যক্তি ঝিনাইদহে উদ্ধার

রাজবাড়ী থেকে অপহৃত দুই ব্যক্তিকে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা থেকে উদ্ধার করেছে পুলিশ। তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2011, 05:03 PM

Updated : 24 Aug 2022, 04:40 PM

ঝিনাইদহ, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজবাড়ী থেকে অপহৃত দুই ব্যক্তিকে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা থেকে উদ্ধার করেছে পুলিশ। তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি। শনিবার রাত ৮টার দিকে ধলহরাচন্দ্র গ্রাম থেকে তাদের উদ্ধার করা হয়। এরা হলেন রাজবাড়ির পাংশা উপজেলার আলমডাঙ্গা গ্রামের সাচ্চু রহমান (২০) ও নাজমুল হোসেন (১৮)। বৃহষ্পতিবার সন্ধ্যায় রাজবাড়ীর নাদুরিয়া গ্রাম থেকে তাদের অপহরণ করা হয়। শৈলকুপা থানার ওসি আহসান হাবিব জানান, বৃহষ্পতিবার সন্ধ্যায় তারা দু'জন মোটরসাইকেলে নাদুরিয়া গ্রামে গেলে সন্ত্রাসীরা তাদের অপহরণ করে শৈলকুপার ধলহরাচন্দ্র গ্রামে নিয়ে আটকে রাখে। এরপর মোবাইল ফোনে তাদের বাবার কাছে কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় পাংশা থানা একটি মামলা দায়ের করেন ওই দু'জনের অভিভাবকরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩০০ ঘ.