২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার

বরিশাল নগরীর ধান গবেষণা রোড থেকে এক মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2011, 12:33 PM

Updated : 24 Aug 2022, 04:40 PM

বরিশাল, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল নগরীর ধান গবেষণা রোড থেকে এক মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে একটি মজা পুকুরে আবুল হোসেন শাহিনের (২২) লাশ পাওয়া যায়। শাহিন সাগরদী ইসলামিয়া কামিল মাদ্রসার ফাযিল ৩য় বর্ষের ছাত্র। শাহিনের বাড়ি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নাউভাঙ্গন গ্রামে। তিনি ধান গবেষণা রোডে আজাদ সিকদার নামে এক ব্যবসায়ীর বাসায় গৃহশিক্ষক হিসেবে থাকতেন। আজাদ সিকদার জানান, বৃহস্পতিবার সকালে প্রাইভেট পড়াতে বের হয়ে শাহিন আর বাসায় ফেরেননি। শাহিনের ভাই আবুল কাসেম বলেন, গত চার বছর ধরে আজাদ সিকদারের বাসায় গৃহশিক্ষক হিসেবে থাকছিলেন শাহিন। বৃহস্পতিবার আজাদ সিকদার তাকে ফোনে শাহিন নিখোঁজ হওয়ার খবর দেন। এ ঘটনায় শুক্রবার কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক আবু সাইদ বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, শাহীনের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/১৮২৪ ঘ.